মিস করবেন না

প্রথম পাতা > মিস করবেন না


আমাদের লেখা
'মানিকদা পরচুলা ছুঁয়ে ছুঁয়ে দেখলেন ঠিক লাগছে কিনা'
শর্মিলা ঠাকুরের জায়গায় সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' (১৯৫৯)-এ অভিনয়ের সুযোগ প্রায় হাতের নাগালে এসেও শেষ পর্যন্ত না পাওয়া, আর তারপর বহু বছর পরে 'জন অরণ্য' (১৯৭৬)-এর মাধ্যমে রায়ের ছবিতে অভিষেক—লিলি চক্রবর্তীর পথচলা যেন এক অনন্য চলচ্চিত্র-ইতিহাস। এ বছর 'জন অরণ্য' মুক্তির ৫০ বছর পূর্তি। আজ ৮৪ বছর বয়সেও লিলি চক্রবর্তী বাংলা ও হিন্দি—দুই চলচ্চিত্র জগতেই তাঁর অসামান্য কাজের ভাণ্ডার নিয়ে গর্বিত। কখনও তপন সিংহের ছবির জন্য ভোর চারটেয় উঠে সারা শরীরে গাঢ় রঙের মেকআপ করিয়েছেন, আবার কখনও বলিউডে সহ-অভিনেত্রীর নিরাপত্তাহীনতার কারণে সঞ্জীব কুমারের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ পড়েছে। ভারতীয় সিনেমার বহু স্বর্ণযুগের সাক্ষী এই অভিনেত্রী।নিজের স্বভাবসিদ্ধ সরলতা ও বিনয়ের সঙ্গে তিনি সাংবাদিক ও লেখক অমৃতা মুখোপাধ্যায়কে জানালেন তাঁর দীর্ঘ অভিনয়জীবনের নানা অজানা গল্প, স্মৃতি আর অভিজ্ঞতার কথা
আমাদের ছবি
লস্ট?
প্যারাডাইস একসময়ে ছিল কলকাতার সিনেমাপ্রেমীদের নন্দনকানন। এসপ্ল্যানেডের অগুন্তি থিয়েটারের মধ্যে টাইগার, গ্লোব, জ্যোতি, সোসাইটি, এলিট এবং প্যারাডাইসেই সবচেয়ে বেশি ভিড় হত। প্রেক্ষাগৃহটির মূল পর্দাকে ঢেকে রাখা তিন থাক পর্দার বাহার থেকে শুরু করে ছবির বিরতি চলাকালীন আধখোলা দরজার ফাঁক দিয়ে নির্গত এসির ঠান্ডা হাওয়ার আরাম, প্যারাডাইসের জৌলুস ও আকর্ষণের এমন নানা খুঁটিনাটি প্যারাডাইস-প্রেমীদের স্মৃতিতে আজও সযত্নে সঞ্চিত। জুনেইদ আহমেদ এই প্রেক্ষাগৃহের এমনই একজন পৃষ্ঠপোষক। বিজয় চৌধুরীর তৈরি ছবিতে হাতিবাগানের এই অধিবাসীর মুখে পৃথিবীর বুকে প্যারাডাইস-রূপী স্বর্গের স্মৃতিরোমন্থনকালে সঙ্গী হয়েছে বিএফএ।
পর্দার পিছনে
আপনি কি জানেন চারুলতা সিনেমার সেই বিখ্যাত দোলনার দৃশ্যটি শুটিং করা হয়েছিল শিবপুরে,পূর্বতন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের বাগানে? দেবকী বসু হঠাৎই পেয়ে যান ‘পথিক’ সিনেমায় তরুণ মজুমদারের প্রচার পরিকল্পনার খবর। তার পর? জানেন কি, ডি জে কিমার বিজ্ঞাপন সংস্থায় সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম আলাপেই অসিত সেন তাঁর কাছ থেকে শিখে নেন লো-অ্যাঙ্গল শটের কৌশল? বাংলা চলচ্চিত্রের শুটিং সম্পর্কে জানতে হলে পড়ুন এই বিভাগটি।