আমাদের ছবি
প্রথম পাতা > আমাদের ছবি
দেখতে দেখতে একটা বছর পার করে ফেলল বেঙ্গল ফিল্ম আর্কাইভ। গত বছর পয়লা বৈশাখে আমাদের পথ চলা শুরু। বসুশ্রী সিনেমা হলকে ঘিরে একটি ছোট ছবি ছিল দর্শকদের কাছে আমাদের প্রথম নিবেদন। আমাদের প্রথম জন্মদিনে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আরও একটি ছবি। এ বার ছবির নায়ক শুধু একটি ছবিঘর নয়, বরং সেই ছবিঘরকেই ঘরবাড়ি করে তোলা এক নবতিপর— ছবিঘর সিনেমা হলের ম্যানেজার রবিন শেঠ— যিনি নব্বইয়ের কোঠায় পৌঁছেও নিয়মিত দু'কিলোমিটার সাইকেল চালিয়ে তাঁর বাড়ি থেকে প্রেক্ষাগৃহে যেতেন। এ বছর ৩০শে জানুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু বিজয় চৌধুরী পরিচালিত এই তথ্যচিত্রে ধরা থেকে গেছে সিনেমার প্রতি, সাবেকি সিনেমা হলের প্রতি তাঁর আত্মার টান।