পডকাস্ট হাব

পডকাস্ট হাব আমাদের সমস্ত অডিও সিরিজের বৈচিত্র্যময় কণ্ঠস্বর ও ইতিহাসভিত্তিক আখ্যানকে একত্রে ধারণ করার সংগ্রহশালা। যেখানে সহজেই পৌঁছে যাওয়া যাবে চলচ্চিত্র, সংস্কৃতি ও ইতিহাসকে ঘিরে নির্মিত আলোচনা, বিশ্লেষণ এবং স্মৃতিচারণের সমৃদ্ধ ভাণ্ডারে। আমাদের পডকাস্ট সংগ্রহের সূচনা ‘বায়োস্কোপের বৈঠক’ দিয়ে। এই সিরিজে গবেষক সায়নদেব চৌধুরী ১৯৩০-এর দশক থেকে শুরু করে প্রতিটি দশকের একটি করে—মোট নয়টি কালজয়ী বাংলা চলচ্চিত্রকে নতুন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন। ‘ডিরেক্টরস কাট’-এ পরিচালক অতনু ঘোষ তাঁর চলচ্চিত্র নির্মাণের দর্শন, সৃজনপদ্ধতি এবং শিল্পভাবনাকে বিশদে তুলে ধরেছেন। পাশাপাশি টেকনিশিয়ানস স্টুডিও-র দুইটি সিজনে অংশ নিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট প্রযুক্তিবিদেরা—চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়, সম্পাদক অর্ঘ্যকমল মিত্র, শব্দ পরিকল্পনাকারী ধীমান কর্মকার-সহ আরও অনেকেই। তাঁদের অভিজ্ঞতা ও কাজের অন্তরালের গল্প এই সিরিজকে করে তুলেছে বিশেষ মূল্যবান। এই সংগ্রহে রয়েছে ‘নায়িকা সংবাদ, যেখানে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও সময়ের কথা ভাগ করে নিয়েছেন। বিএফএ আনকাট-এ বহু পর্ব জুড়ে বিশদ সাক্ষাৎকারে ধরা পড়েছে কল্যাণ চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, সোহাগ সেন-সহ বাংলা সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন, শিল্পচিন্তা এবং সৃষ্টির ইতিহাস। এ ছাড়াও রয়েছে ‘সিনেমা খাতা হলদে পাতা’, যেখানে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় উল্টে দেখেছেন বাংলার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পুরোনো চলচ্চিত্র পত্রিকাগুলির পাতা। বাংলা সিনেমার বিস্মৃত ইতিহাস, অজানা তথ্য এবং এক সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের অনন্য দলিল। এই পডকাস্ট হাব কেবল বিভিন্ন সিরিজের সমাহার নয়; এটি বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির ইতিহাসকে জানার, শোনার এবং নতুন ভাবে আবিষ্কার করার এক নির্ভরযোগ্য আর্কাইভ।
নায়িকা সংবাদ । মাধবী মুখোপাধ‍্যায়
নায়িকা সংবাদ । মাধবী মুখোপাধ‍্যায়
বায়োস্কোপের বৈঠক  । সায়নদেব চৌধুরী
বায়োস্কোপের বৈঠক । সায়নদেব চৌধুরী
ডিরেক্টর’স কাট । অতনু ঘোষ
ডিরেক্টর’স কাট । অতনু ঘোষ
সিনেমা খাতা হলদে পাতা । সৌম্য বন্দ্যোপাধ্যায়
সিনেমা খাতা হলদে পাতা । সৌম্য বন্দ্যোপাধ্যায়
আনকাট | নির্মল কুমার
আনকাট | নির্মল কুমার
আনকাট | সোহাগ সেন
আনকাট | সোহাগ সেন
আনকাট | বিভাস চক্রবর্তী
আনকাট | বিভাস চক্রবর্তী
আনকাট | কল্যাণ চট্টোপাধ্যায়
আনকাট | কল্যাণ চট্টোপাধ্যায়
আনকাট | গৌতম বন্দ্যোপাধ্যায়
আনকাট | গৌতম বন্দ্যোপাধ্যায়
আনকাট | স্নেহাশিস চট্টোপাধ্যায়
আনকাট | স্নেহাশিস চট্টোপাধ্যায়