তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

শতদ্রু চাকী

শতদ্রু চাকী

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স লাভ করার পর, শতদ্রু শিল্পের একাধিক শাখার প্রতি আকৃষ্ট হন। তবে শেষ পর্যন্ত চলচ্চিত্রই প্রথম স্থান অধিকার করে। চলচ্চিত্র সম্পর্কিত  একটি কোর্স শেষ করে তিনি প্রবীণ পরিচালক রাজেন তরফদারের অন্যতম সহকারী হিসেবে যোগ দেন। শতদ্রুর তৈরি তথ্যচিত্রগুলি হল নীরব সমুদ্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আ পোট্রেট অফ আ সায়েন্টিস্ট, সোপান।

চিত্রপঞ্জী
    • নীরব সমুদ্র
    • আচার্য প্রফুল্লচন্দ্র রায়
    • আ পোট্রেট অফ আ সায়েন্টিস্ট
    • সোপান
পুরস্কার
    শতদ্রুর ‘আ লিভিং লিজেন্ড’, শিক্ষাবিদ ও সংসদ সদস্য অধ্যাপক হীরেন মুখোপাধ্যায়ের জীবনীমূলক তথ্যচিত্র ১৯৯৬ সালে ৪৩তম জাতীয় পুরস্কারে সেরা আত্মজীবনীমূলক চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
পুনশ্চ

শতদ্রু পথ-ও-প্রাসাদ ছবিতে তরুণ মজুমদারের প্রথম সহকারী হিসেবেও কাজ করেছিলেন।